Saturday, June 8, 2013

এবার সিপিএল খেলবেন তামিম

 গত বছর শ্রিলঙ্কায় আয়োজিত এসএলপিএল এ খেললেও এবার এসএলপিএল এর অনিষচিত ভবিষ্যত এর কারনে তামিম পছন্দ করলেন ক্যারিবিয়ান প্রীমিয়ার লীগ সিপিএল কে।

এবার এস এল পি এল এবং সি পি এল একই সময়ে শুরু হওয়ায় খেলোয়াড়রা এই দুইটি লিগ এর যে কোন একটি তে শুরু থেকে অংশগ্রহন করতে পারবে। এবং শুধুমাত্র সি পি এল এর খেলা গুলো শেষ হ ওয়ার পরই সে এস পি এল এ যোগ দিতে পারবে। সূচী অনুজায়ী সি পি এল এর খেলোয়াড়রা এস পি এল এর ২য়  রাউন্ড এর পরের ম্যাচ গুলো খেলতে পারবে। এরকম একটি সাঙ্ঘর্ষিক সূচীর কারনে খেলোয়াড় রা তাদের কাংখিত লীগ নির্ধারনে অসুবিধার সম্মুখিন হচ্ছে।

এবার এস পি এল এ অংশগ্রহন না করার কারন হিসেবে তামিম এস পি এল এর অনিশ্চিত ভবিষ্যত এর কথা উল্লেখ করে তার ইচ্ছা থাকা সত্তেও এস পি এল এ খেলতে পা্ছেন না বলে দূঃখ প্রকাশ করেন এবং এই পরিস্থিতে সি পি এল এ অংশগ্রহন করাই তার জন্য সুবিধাজনক বলে জানান। তিনি সি পি এল এর পূল-বি তে সেন্ট লুসিয়ার হয়ে খেলবেন
বাংলাদেশের আর একজন তারকা খেলোয়াড় সাকিব আল হাসান  খেল্বেন সি পি এল এর পুল-এ এর বার্বাডোজ দলে।